ডেলিভারি ও শিপিং পলিসি

রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল

রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল-এ আমরা চেষ্টা করি আপনার অর্ডার নিরাপদে এবং দ্রুত আপনার কাছে পৌঁছে দিতে। ডেলিভারি সম্পর্কিত নিয়মগুলো নিচে দেওয়া হলো।

1. ডেলিভারি এলাকা

2. ডেলিভারির সময়

এলাকাআনুমানিক সময়
ঢাকা শহরের ভেতরে১–৩ কার্যদিবস
ঢাকার আশপাশ (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ইত্যাদি)৩–৪ কার্যদিবস
ঢাকার বাইরে অন্যান্য জেলা৪–৫ কার্যদিবস
প্রত্যন্ত এলাকা৫–৭ কার্যদিবস

সময় গোনা শুরু হয় অর্ডার নিশ্চিত হওয়ার পর থেকে। শুক্রবার, সরকারি ছুটি ও বিশেষ পরিস্থিতিতে (ঝড়, বন্যা, হরতাল ইত্যাদি) ডেলিভারিতে দেরি হতে পারে। কি-অর্ডার বা কাস্টমাইজ পণ্যের ডেলিভারি সময় আলাদা হবে এবং অর্ডারের সময় জানানো হবে।

3. ডেলিভারি চার্জ

এলাকাচার্জ
ঢাকা শহরের ভেতরে৳ আলোচনা সাপেক্ষে
ঢাকার বাইরে৳ আলোচনা সাপেক্ষে

পণ্যের ওজন বা আকার অনুযায়ী চার্জ কম-বেশি হতে পারে। চেকআউটের সময় মোট ডেলিভারি চার্জ দেখানো হবে।

4. অর্ডার প্রক্রিয়া

  1. অর্ডার করার পর আপনি এসএমএস / ফোন কলের মাধ্যমে নিশ্চিতকরণ পাবেন
  2. আমাদের টিম ২৪–৪৮ ঘণ্টার মধ্যে অর্ডার যাচাই ও প্যাকেজিং করবে
  3. পণ্য কুরিয়ারে হস্তান্তরের পর ট্র্যাকিং নম্বর বা আপডেট আপনাকে জানানো হবে
  4. ডেলিভারি ম্যান আপনার সাথে ফোনে যোগাযোগ করে পণ্য পৌঁছে দেবে

5. পেমেন্ট পদ্ধতি

  • মূল বিলের ১৫% কনফার্মেশন করে, বাকি টাকা ক্যাশ অন (কন্ডিশন)
  • ডেলিভারি / কুরিয়ার চার্জ উক্ত কুরিয়ারের সাথে সরাসরি দিতে হবে

6. ডেলিভারির সময় করণীয়

7. ডেলিভারি ব্যর্থ হলে

  • গ্রাহকের ফোন বন্ধ থাকলে বা ঠিকানায় না পেলে ডেলিভারি ম্যান সাধারণত ২–৩ বার চেষ্টা করবে
  • বারবার ডেলিভারি ব্যর্থ হলে অর্ডার বাতিল হতে পারে। অগ্রিম পেমেন্ট থাকলে ডেলিভারি চার্জ / কোনো ক্ষতি হলে টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে
  • ঠিকানা ভুল বা অসম্পূর্ণ থাকার কারণে দেরি হলে তার দায় আমাদের নয়

8. ঠিকানা বা অর্ডার পরিবর্তন

  • পণ্য কুরিয়ারে হস্তান্তরের আগে ঠিকানা বা অর্ডার পরিবর্তন সম্ভব। এর জন্য দ্রুত ফোন / হোয়াটসঅ্যাপে জানান
  • কুরিয়ারে চলে যাওয়ার পর ঠিকানা পরিবর্তন সম্ভব নাও হতে পারে

9. ডেলিভারিতে দেরি বা হারানো পণ্য

  • আনুমানিক সময়ের পরও পণ্য না পেলে আমাদের জানান, আমরা কুরিয়ারের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করব
  • পণ্য হারিয়ে গেলে বা পৌঁছানো সম্ভব না হলে নতুন পণ্য পাঠানো হবে অথবা পুরো টাকা ফেরত দেওয়া হবে উপরের নিয়মে

সচরাচর জিজ্ঞাসা

ক্যাশ অন ডেলিভারি আছে কি?
হ্যাঁ, সব এলাকায় পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া যাবে।

অর্ডার ট্র্যাক করব কীভাবে?
কুরিয়ারে পাঠানোর পর এসএমএস / ইমেইল / হোয়াটসঅ্যাপে ট্র্যাকিং তথ্য জানানো হবে।

ডেলিভারির সময় বাসায় না থাকলে কী হবে?
ডেলিভারি ম্যান ফোন করবে। আপনি অন্য কাউকে দিয়ে পণ্য নিতে পারেন অথবা নতুন সময় জানাতে পারেন।

যোগাযোগ

রিটার্ন বা এক্সচেঞ্জ নিয়ে যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন

ই-মেইল

info@rockybazzar.com

ঠিকানা

বন্দডাকপাড়া, কদোমতলী, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, বাংলাদেশ

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns